অধিকৃত পশ্চিমতীর ফিলিস্তিন এক বন্দুকধারী গুলি ২ ইসরায়েলি নিহত হয়েছে। এই ঘটনায় ইসরায়েল ওফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতা আশঙ্কা সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক

দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি এক বন্দুকধারীর গুলিতে ২ ইসরায়েলি নিহত হয়েছে। এই ঘটনায় ইসরায়েল ওফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েল জানিয়েছে, নাবলুসের নিকটবর্তী হাওয়ারা গ্রামে নিহতদের মধ্যে একজন সৈনিক ছিলেন। ইসরায়েলের সরকার হাওয়ারায় হত্যাকাণ্ডকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে।

আরও পড়ুন: রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!

আল জাজিরা বলছে, নাবলুসের ঠিক দক্ষিণে হাওয়ারার প্রধান সড়কে রোববারের এই আক্রমণটি হয়। নিহত ওই দুই ইসরায়েলি একে অপরের ভাই এবং অবৈধ বসতি স্থাপনকারী। তারা সেখান থেকে প্রায় ৮ কিমি (৫ মাইল) দূরে একটি বসতিতে বাস করতেন।

এদিকে জর্ডানের মধ্যস্ততায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা কমানোর অঙ্গীকার করেছে ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়া ক্রমবর্ধমান সহিংসতার অবসানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য একটি যৌথ প্রতিশ্রুতিও ঘোষণা করেছে উভয়পক্ষ।

আরও পড়ুন: বিশ্বে আরও ২১১ প্রাণহানি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলায় দুই ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে’।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম এবং গাজাসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে ইহুদি এই দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরায়েলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা