আন্তর্জাতিক

রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে যুদ্ধ তথা রুশ আগ্রাসন বন্ধে ফের সরব হয়েছে জাতিসংঘ। সংস্থাটি রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোটাভুটির মাধ্যমে এই দাবি জানায় জাতিসংঘ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তার সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়।

এএফপি বলছে, ইউক্রেনের সমস্ত এলাকা থেকে বিনা শর্তে রুশ সৈন্য প্রত্যাহারে আনীত নতুন এক প্রস্তাবের ভোটাভুটিতে ব্যাপক সমর্থন পেয়েছে কিয়েভ। এদিন ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ।

অন্যদিকে প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল।

আরও পড়ুন: পারমাণবিক মোতায়েন করবে রাশিয়া

নৃশংস এই যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে হওয়া এই ভোটভুটিতে গত বছরের অক্টোবরের তুলনায় কিয়েভের প্রতি সমর্থন সামান্য পরিবর্তিত হয়েছে। সেসময় ১৪৩টি দেশ রাশিয়ার চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণার নিন্দায় ভোট দিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘আজ, জাতিসংঘের সাধারণ পরিষদ খুব স্পষ্ট কথা বলেছে। এই ভোট এটাই দেখায় যে, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’

টানা দুই দিনের বিতর্কের পর বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিতর্কের সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভালো এবং মন্দের মধ্যে’ যেকোনও একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এছাড়া কিয়েভ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের প্রধান পশ্চিমাদের মিত্রদের সহায়তা উপভোগ করছে বলে যে ধারণা রয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন: চীনে কয়লাখনি ধসে নিহত ২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক ‘রুশ আগ্রাসনের বার্ষিকীতে ইউক্রেনের পক্ষে দাঁড়ানো’ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্ব বোঝে সত্য কার পক্ষে।

এদিকে ভোটভুটিতে পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব’ এবং ‘আঞ্চলিক অখণ্ডতা’ এর পক্ষে সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। এছাড়া রুশ দখলে চলে যাওয়া ইউক্রেনীয় অংশগুলোতে রাশিয়ার যে কোনও দাবি প্রত্যাখ্যান করা হয়েছে ওই প্রস্তাবে।

একইসঙ্গে এই প্রস্তাবে ‘রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সমস্ত সামরিক বাহিনীকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে প্রত্যাহার করার’ দাবি করার পাশাপাশি এবং ‘শত্রুতা বন্ধ করার’ আহ্বানও জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন: দুর্নীতিবাজরাই নীতির কথা বলে

যুদ্ধের এক বছর পূর্তির একদিন আগে বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ভাষণে অ্যান্তনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ ‘আঞ্চলিক অস্থিরতা’ উসকে দিচ্ছে এবং সেই সাথে বিশ্বজুড়ে উত্তেজনা এবং বিভেদ সৃষ্টি করছে।

তিনি বলেন, আর এ কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট সমাধানের ওপর থেকে নজর এবং সম্পদ সরে যাচ্ছে। গুতেরেস হুঁশিয়ার করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির কথাও উচ্চারিত হচ্ছে। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসার এখন উপযুক্ত সময়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা