ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

লিবিয়ায় জাহাজডুবিতে নিহত ৭৩

সান নিউজ ডেস্ক : লিবিয়িা উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় ৭৩ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তারা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএম জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) লিবিয়ায় জাহাজডুবির ঘটনায় ১১ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ভয়ানক পরিস্থিতিতে ৭ জন উপকূলে পৌঁছাতে সক্ষম হন।

আরও পড়ুন : পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

পরবর্তীতে তাদের একটি হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কাসর আলকায়ার থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা জাহাজডুবির ঘটনাটি ভূমধ্যসাগরের সর্বশেষ ট্র্যাজেডি। ইউরোপে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার এই রুটটি ব্যবহার করছে।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : পদত্যাগ করছেন স্কটল্যান্ডের সরকারপ্রধান

প্রসঙ্গত, মরুভূমি ও ভূমধ্যসাগরের উপর দিয়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান লঞ্চিং পয়েন্ট হয়ে উঠেছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা