আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের!

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে প্লেনটি বিধ্বস্ত হয়ে এই ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: আরও বেড়েছে শীতের তীব্রতা

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।

মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং প্লেনে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে পি প্যাটেল জানান, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে আঘাত করার পর প্লেনটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

এছাড়া প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া এবং ওই এলাকায় বিরাজমান কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা