ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন

সান নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রয়টার্স, এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আরও বেড়েছে শীতের তীব্রতা

প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, পুতিন যা বলেছেন সে সম্পর্কে মন্তব্য করতে ইচ্ছুক নন তিনি।

তিনি আরও বলেন, নতুন বছর উপলক্ষে রুশ প্রেসিডেন্টের ইচ্ছা ছিল হাসপাতাল, নার্সারি ও চার্চে হামলা করা। বাইডেন বলেন, আমার মনে হয় তিনি কিছু ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন।

আরও পড়ুন: যুদ্ধবিরতি প্রত্যাখ্যান জেলেনস্কির

এর আগে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এক লিখিত আদেশে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) যেন রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকেন।

পুতিন বলেছেন, আমি রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে একটি যুদ্ধবিরতি ব্যবস্থা চালু করার নির্দেশ দিচ্ছি।

তবে যুদ্ধবিরতি রাশিয়ার হামলা ও প্রতিরক্ষামূলক অপারেশন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি এতে। এ ছাড়া, ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তাও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ইরানে ফরাসি রাষ্ট্রদূতকে তলব

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, মস্কো অধিকৃত ভূমি থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না।

সম্প্রতি রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয় বলে দাবি করে কিয়েভ। তবে রাশিয়া সেই হামলায় ৮৯ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে। মস্কো বলছে, সৈন্যরা মোবাইল ফোন ব্যবহার করায় এই হামলা করতে সক্ষম হয় ইউক্রেন।

আরও পড়ুন: বিশ্বে বেড়েছে শনাক্ত ও প্রাণহানি

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। ৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা