আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

সান নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন

বুধবার (৪ জানুয়ারি) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ওই প্রতিবেদনে বলে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার হাসপাতালে ভর্তি করার সময় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সঙ্গে ছিলেন।

মায়ের অসুস্থতা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী জানান, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন: ৭ হাজার কয়েদিকে মুক্তি দিল জান্তা

জানা যায়, মঙ্গলবার উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার (৪ জানুয়ারি) ভোর ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করা হয়।

সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রন্ত হয়েছিলেন।

আরও পড়ুন: ৭ হাজার কয়েদিকে মুক্তি দিল জান্তা

প্রবীণ এ কংগ্রেস নেত্রী গত বছর দুবার করোনায় আক্রন্ত হয়েছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা