আন্তর্জাতিক

অস্থিরতার পর প্রথম নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করলে নির্বাচনের ঘোষণা করেছে সরকার। যা বর্তমান সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।

আরও পড়ুন: এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

কর্মকর্তারা বুধবার বলেছেন, মহামারীর ও দেশব্যাপী অস্থিরতার কারণে প্রায় এক বছর বিলম্বিত হওয়ার পরে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ ভাগে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন।

দেশটির নির্বাচন কমিশন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দেশজুড়ে ৮ হাজারেরও বেশি কাউন্সিলর পদে নিবার্চন হবে। আগামী ১৮ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত মনোনয়ন উন্মুক্ত হবে, তারপরে ২৮ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে হবে।

এদিকে, ফেব্রুয়ারির স্থানীয় নির্বাচন, বর্তমান জাতীয় প্রশাসনকে পতন করতে পারে না। বর্তমান প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ২০ ফেব্রুয়ারি তার পাঁচ বছরের মেয়াদের অর্ধেক পূর্ণ করার সময় বর্তমান সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। তবে তিনি কোনও ইঙ্গিত দেখাননি। সাংবিধানিকভাবে, ২০২৪ সালের শেষ প্রান্তিক পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।

উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারির কারণে পর্যটন ব্যবসায় ধস, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়র পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো জরুরি পণ্য আমদানি করতে পারছিল না দেশটি।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১৯

এই পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সংকটও দেখা দেয় শ্রীলঙ্কায়। ব্যাপক বিক্ষোভের মুখে প্রথমে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। পরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। দেশটির সংকটময় পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা