ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুতিনের কঠোর ডিক্রি জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেলের মূল্য নিয়ে নতুন এক ডিক্রি জারি করেছেন ।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ডমিঙ্গো

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নতুন এ ডিক্রিতে ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, যেসব দেশ ও কোম্পানি পশ্চিমা দেশগুলোর ‘তেলের মূল্য বেঁধে দেওয়ার’ নিয়ম মেনে চলবে, তাদের কাছে অপরিশোধিত তেল বিক্রি নিষিদ্ধ।

সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করে দেয়। তারা জানায়, যেসব কোম্পানি বা দেশ ৬০ ডলারের বেশি দিয়ে তেল কিনবে তারা এসব জোটভুক্ত দেশগুলোর ইনস্যুরেন্স ও পরিবহণসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে না। চলতি বছরের ৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়।

আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী

এই মূল্যমান বেঁধে দেওয়ার বিষয়টির সে সময় বিরোধিতা করেছিল রাশিয়া। তারা জানিয়েছিলেন, মূল্য বেধে দেওয়ার বিষয়টির কঠোর জবাব দেওয়া হবে। অবশেষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেই জবাব দিলেন পুতিন।

প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়, যেসব দেশ তেলের মূল্য বেঁধে দিয়েছে এবং এর সঙ্গে যোগ দিয়েছে সেসব দেশ গুলোকে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অন্যান্য তেল পণ্য নিয়েও পরবর্তীতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন।

আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাশিয়া যেন তেল বিক্রি করে যুদ্ধের অর্থের যোগান না দিতে পারে সে জন্য তাদের সমুদ্রবাহিত অপরিশোধিত তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিয়েছিল পশ্চিমারা। যদিও রাশিয়া এখন ওই মূল্য থেকে কম দামে ভারত-চীনের মতো দেশগুলোর কাছে তেল বিক্রি করছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। যদি আন্তর্জাতিক বাজারে তাদের তেল রপ্তানি বিঘ্ন ঘটে তা হলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট দেখা দিতে পারে। তেল নিয়ে পুতিনের ডিক্রি জারির পরই বাজারে এর প্রভাব পড়েছে এবং মূল্যবৃদ্ধি পেয়েছে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা