প্রতীকী ছবি
আন্তর্জাতিক

৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলী বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরের সীমানায় ইসরাইলি বাহিনী ৩ ফিলিস্তিনিকে হত্যা করে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব

এর আগে গত ২৫ অক্টোবর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন। একই দিন রামাল্লায় ইসরাইলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হন। এই রামাল্লাতেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত।

এর দু’দিন আগে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে। সেসময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ওই ফিলিস্তিনি যুবককে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১২০০ শিক্ষার্থী

প্রসঙ্গত, ইসরাইল সাম্প্রতিক সময়ে পশ্চিমতীরে একের পর এক রাত্রিকালীন অভিযান জোরদার করার পর সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের জন্ম দিয়ে থাকে।

চলতি বছর পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইল-ফিলিস্তিনি লড়াইয়ে ১২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি হামলায় ইসরাইলে ১৯ জন নিহত হওয়ার পর থেকে এ লড়াই আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন: বিমানের এমডি হলেন শফিউল আজিম

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর দখল করে এবং এর পর থেকে সেখানে ১৩০টিরও বেশি বসতি তৈরি করেছে। এসব বসতির মধ্যে অনেক ছোট শহরের মতো। সেখানে অ্যাপার্টমেন্ট ব্লক, শপিংমল এবং শিল্পাঞ্চলসহ নানা স্থাপনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা