আন্তর্জাতিক

খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১২০০ শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক: সম্প্রতি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এক কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র দাবানলের মতো ছড়িয়ে পড়ে হিজাববিরোধী এই আন্দোলন। ইরান সরকারের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২০০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন : পেদ্রো কাসিলো ক্ষমতাচ্যুত পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে তিনদিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১২০০ শিক্ষার্থী। বিক্ষোভ রুখতেই খাবারে বিষ মেশানোর চক্রান্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, জলবাহিত ব্যাক্টিরিয়ার কারণে খাবারে এই বিষক্রিয়া। কয়েক দিন আগে বিক্ষোভের আরও দুই কেন্দ্র অল-জ়াহরা ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও একইভাবে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ক্যান্টিন থেকে সেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে অভিযোগ, সেই সময়ে অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রগুলো হয় বন্ধ ছিল অথবা ডায়েরিয়ার ওষুধ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এদিকে, শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়া ঘটানোর অভিযোগ তুললেও এর স্বপক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদৌ এই অভিযোগের কোনও সত্যতা আছে কি না তা হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা