প্রতীকী ছবি
আন্তর্জাতিক

অভিবাসীদের ফেরত পাঠাল সাইপ্রাস

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর প্রায় ৭ হাজার অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সাইপ্রাস। আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া বিপুল সংখ্যক অনিয়মিত আশ্রয়প্রার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে সাইপ্রাস।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানী নিকোসিয়ায় উচ্চ-স্তরের একটি বৈঠকে প্রায় সাত হাজার অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানো সংক্রান্ত ‘নেটওয়ার্ক অন রিটার্নস’ নামক একটি বিল উপস্থাপন করেন নিকোস নস নুরিস। বৈঠকে ইইউ’র সদস্য রাষ্ট্র, ফ্রন্টেক্স এবং ইউরোপোলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নিকোস নস বলেন, সাইপ্রাসের লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো যেন ইউরোপীয় ইউনিয়নজুড়ে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম ১১ মাসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২০,৭৪৮ জন অভিবাসীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে যা ২০২১ সালের তুলনায় ৪০ শতাংশ বেশবেশি।

২০২২ সালের নভেম্বরের শেষ পর্যন্ত ইউরোপের বহিঃসীমান্তে ২,৩০০ জন কর্মী, ৬০টিরও বেশি জাহাজ এবং ২৭০টিরও বেশি টহল গাড়ি মোতায়েন করেছে ফ্রন্টেক্স। যার আওতায় সাইপ্রাসেও ২৫ জন ফ্রন্টেক্স কর্মী এবং ১৫ জন প্রত্যাবাসন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের জন্য সাইপ্রাসে বর্তমানে দুটি ‘সহায়তামূলক স্বেচ্ছা প্রত্যাবর্তন’ কর্মসূচি রয়েছে৷ যার একটি আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অন্যটি সিভিল রেজিস্ট্রি এবং মাইগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত হয়।

তবে আইওএম বলেছে, এই প্রোগ্রামগুলো সফল করতে অভিবাসী, সুশীল সমাজ, আয়োজক দেশ এবং ট্রানজিট দেশের পাশাপাশি অভিবাসীদের যে দেশের সেই দেশের সরকারগুলির সহযোগিতা প্রয়োজন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা