আন্তর্জাতিক

টুইটারে ‘ব্লু টিক’ বিক্রি স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য মাসিক সাবস্ক্রিপশনের যে নিয়ম চালু করেছিল টুইটার, তা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

আরও পড়ুন: কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড

প্রতিবেদনে বলা হয়েছে, মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে এই সেবা নিতে পারছিলেন গ্রাহকরা। তবে চলতি সপ্তাহের শুরুতে চালু করা ৮ মার্কিন ডলারের সাবস্ক্রিপশন প্রোগ্রাম স্থগিত করেছে। মূলত এই সেবা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেছেন।

ব্লুমবার্গ বলছে, টুইটার প্লাটফর্মে গেলেও টুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচারটি এখন আর দেখা যাচ্ছে না। বহু ব্যবহারকারীও দাবি করেছেন, টুইটার ব্লু-তে সাইন আপের অপশনটি আর দেখা যাচ্ছে না। টুইটারের নিত্যনতুন নিয়ম আনা ও পরে তা প্রত্যাহার করে নেওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই অভিযোগ করেছেন গ্রাহকরা।

আরও পড়ুন: অন্য রকম লড়াইয়ে বিধ্বস্ত জাপান

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত চলতি সপ্তাহে মাসিক ৮ ডলারের বিনিময়ে টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ‘ব্লু টিক’ দেওয়ার কথা বলা হলেও তা বাতিল করে দেওয়ার কারণ হলো ভুয়া অ্যাকাউন্ট। নতুন পরিষেবা চালুর পর থেকেই একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং তা বড় বড় ব্রান্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট বলে দাবি করা হচ্ছে।

এছাড়া একাধিক সেলিব্রেটি ব্যক্তিত্বের নামেও তৈরি হয়েছে ভুয়া অ্যাকাউন্ট। টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিয়ে তা ভেরিফায়েড অ্যাকাউন্টও বানিয়ে নেওয়া হয়েছে রাতারাতি। এই সমস্যা সমাধান করতেই আপাতত টুইটার ব্লু-র পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা খুন

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাদের কোনও সমস্যায় পড়তে হবে না। তবে নতুন অ্যাকাউন্ট তৈরি ও তা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিছু নিয়ম যোগ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, টুইটারের একাধিক নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন আপডেটে আগের মতো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার ব্যবস্থাও তুলে নেওয়া হবে। কিন্তু টুইটার ব্লু পরিষেবা চালু হতেই যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ভুয়া অ্যাকাউন্টের সমস্যা, তাতে ফের টুইটারের নিয়মে পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন: প্রেমের টানে ইতালীয় তরুণী রামুতে

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই টুইটার ব্লু পরিষেবা চালু করা হয়। চালুর পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশেই এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। গত বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ভারতেও টুইটার ব্লু চালু হয়। কেবল আইওএস প্লাটফর্মেই পাওয়া যাচ্ছিল টুইটার ব্লু পরিষেবা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা