বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান শেহান
আন্তর্জাতিক

বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান শেহান

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলক অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’লিখে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন : রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত ৬

ব্রিটিশ কুইন কনসর্ট ক্যামিলা, লেখক শেহান করুনাতিলকের হাতে পুরস্কার তুলে দেন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে লেখা তার উপন্যাসটি। কেন্দ্রীয় চরিত্র মৃত এক ফটোগ্রাফার।

গৃহযুদ্ধের ভয়াবহতা আর হতাহতের সংখ্যা নিয়ে যখন বিতর্ক চলছিল, সে সময় মৃত ওই ফটোগ্রাফারের জেগে ওঠাকে ঘিরে আবর্তিত হয় কাহিনি। যিনি নিজের জীবদ্দশায় তোলা ছবিগুলো প্রকাশ করতে চান।

আরও পড়ুন : ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি

১৯৯০ সালের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে করুনাতিলাকার উপন্যাসটি লেখা। একদিন ঘুম থেকে উঠে এক ওয়ার ফটোগ্রাফার এবং জুয়ারি মালি আলমেদা দেখে যে তারা মৃত।

তবে মৃত্যুর পরও মালির কাজ শেষ হয়নি। সে তার ভালোবাসার মানুষকে দেশের সংঘর্ষের হৃদয়বিদারক ছবি দেখাতে চায়।

আরও পড়ুন : বিজেপির শীর্ষ কমিটিতে মিঠুন

যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার পুরস্কার। যার মূল্যমান ৫০ হাজার পাউন্ড।

অপরদিকে সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত বাকি ৫ লেখককেও দেওয়া হয় আড়াই হাজার পাউন্ড করে। শেহান সম্মাননা পেয়ে নিজেকে গর্বিত বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

বুকার পুরস্কার গ্রহণ করার পর তিনি বলেন, ‘শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে এই দুর্নীতি, জাতি প্রলোভন এবং স্বজনপোষণের ধারণাগুলি কাজ করেনি এবং কখনই কাজ করবে না।’ তবে নিজের উপন্যাসকে ‘কল্পনা’ বলে আখ্যা দেন লেখক। সূত্র: বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা