ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০
আন্তর্জাতিক

ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টির কারণে একটি দেওয়াল ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় যুগ্ম পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া জানান, দিলকুশা এলাকায় আর্মি ক্যাম্পের বাইরে ছোট ছোট ঘরে কিছু শ্রমিক বসবাস করছিলেন। রাতভর ভারি বৃষ্টির কারণে সেখানের সীমানা প্রাচীর ধসে পড়ে।

আরও পড়ুন: ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

তিনি আরও বলেন, আমরা ভোর তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। এ সময় ধ্বংসস্তূপ থেকে ১০ জনের মরদেহ বের করার পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাছাড়া এক রাতের অবিরাম বৃষ্টির পর ভোর ৪টায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় কমলা ক্যাটাগরির ভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

লখনৌতে একদিনে যে বৃষ্টি হয়েছে যা পুরো এক মাসে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় স্থানটিতে ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা