আন্তর্জাতিক

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অত্যাধুনিক একটি হেলিকপ্টার ওড়াতে গিয়ে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: নবজাতকসহ নিহত ৩

রয়টার্সর প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছিল সশস্ত্র গোষ্ঠী তালেবান। হাজারও আতঙ্কিত মানুষের সঙ্গে সেসময় কাবুল ছেড়েছিল অন্যান্য দেশের প্রতিনিধিরাও, সেনা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র।

তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও বহু অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যেতে পারেনি মার্কিন বাহিনী ও সামরিক জোট ন্যাটো। ফলে দেশটিতে ফেলে রেখে যাওয়া হয়েছিল হাজার হাজার বন্দুক, সাঁজোয়া যান থেকে শুরু করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। সেসবের একটি ওড়াতে গিয়েই এই ঘটনা ঘটে।

আরও পড়ুন:

শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রশিক্ষণ অনুশীলনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তার ভাষায়, ‘একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছিল। তবে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে প্রযুক্তিগত সমস্যার কারণে এটি বিধ্বস্ত হয়।’

আরও পড়ুন: চালু হল দেশের প্রথম চাল যাদুঘর

রয়টার্সর প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছর আগে আফগানিস্তান দখল করার পর তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে সেগুলোর মধ্যে ঠিক কতগুলো এখন চালু আছে তা এখনও স্পষ্ট নয়। অবশ্য চলে যাওয়ার আগে মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক হার্ডওয়্যার নষ্ট করে দেয় এবং আফগান বাহিনী মধ্য এশিয়ার দেশগুলোতে কিছু হেলিকপ্টার নিয়ে পাড়ি জমায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা