পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উ.কোরিয়ার
আন্তর্জাতিক

উ.কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে একটি আইন পাশ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (৯ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অভিহিত করেছেন। পাশাপাশি পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

আইনটিতে বলা হয়েছে, দেশটি আত্মরক্ষার জন্য আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

জানা গেছে, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম না মেনে দেশটি পারমাণবিক সক্ষতার চেষ্টা চালিয়ে আসছে।

২০১৯ সালে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালান কিম জং উন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মেলনের পর ওই পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা