বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু
আন্তর্জাতিক

বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে আড়াই শতাধিক। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৬২৪ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭০ হাজারের বেশি।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

এর আগে, রোববার বিশ্বে করোনায় ১ হাজার ১৫০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শনাক্ত হয়েছিল। এছাড়াও একদিনে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৮ হাজার ৮৫২ জন।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২৮৪ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ১৪৪ জন এবং মারা গেছেন ৭৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৪৫ জন।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৫৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪২ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ৪৯ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২১ জন এবং মারা গেছেন ১৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৯ জন এবং মারা গেছেন ৩৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১ লাখ ৮১ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৬১ লাখ ৬০ হাজার ২০৪ জন।

আরও পড়ুন: প্রয়োজনে খাদ্য আমদানির নির্দেশ

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা