রুশ অভিনেত্রীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক

রুশ অভিনেত্রীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে এক অভিনেত্রীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত তরুণী সাবেক টিভি অভিনেত্রী আনাস্তাসিয়া কোচারভেই। কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

আরও পড়ুন: ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

বুধবার (২৪ অগাস্ট) বিষয়টি নিশ্চিতে আনাস্তাসিয়ার পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছিল পুলিশ।

রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট বলছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অর্ধনগ্ন অজ্ঞাত এক তরুণীর লাশ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু।

এ তরুণী সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই বলে দাবি করছেন তার বন্ধুরা। তারা বলছেন, ২৮ বছরের এ অভিনেত্রী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ।

ওলেসিয়া মালিবু নামে আনাস্তাসিয়ার এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় লেখেন— ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল সে। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

আরও পড়ুন: শিশুদের করোনার টিকা দেওয়া হচ্ছে

প্রসঙ্গত, ২০১৮ সালে রিয়েলিটি শো ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি অ্যাসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেত্রীর বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে। সূত্র: আরটি নিউজ

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা