আন্তর্জাতিক

সু চির সঙ্গে আলোচনায় রাজি সেনাপ্রধান

সান নিউজ ডেস্ক: মিয়ানমারের গৃহবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। শুক্রবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে মিয়ানমারের জান্তাপ্রধান এ কথা জানান।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, জান্তা চালিত আদালতে সু চির বিচার কার্যক্রম শেষ হওয়ার পর চলমান সংকটের অবসান ঘটাতে তার (সু চি) সঙ্গে আলোচনার জন্য জান্তার দ্বার উন্মুক্ত।

বিবৃতিতে মিন অং হ্লাইং বলেছেন, ‘আইন অনুসারে সু চির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে (আলোচনার বিষয়টি) বিবেচনা করতে যাচ্ছি।’

আরও পড়ুন: প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন শিশু

এর আগে, চলতি সপ্তাহে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেইজার প্রথমবারের মতো মিয়ানমার সফর করেন। গত বছর এই পদে নিযুক্ত হওয়ার পর এবারই প্রথম তিনি দেশটিতে যান এবং জান্তা প্রধান মিন অং হ্লাইংসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দেখা করেন। কিন্তু এই সফরের সময় তাকে সু চির সাথে বৈঠক করতে দেওয়া হয়নি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

শান্তিতে নোবেলজয়ী ৭৭ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা দায়ের করে জান্তা সরকার। মিয়ানমারের রাজধানী নেইপিদোর জান্তানিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অভিযোগে অং সান সু চিকে এখন পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চির বিরুদ্ধে আরও কয়েক দশকের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

এদিকে, জান্তা আদালতে এই বিচার চলছে এবং সেখানে একাই লড়াই করছেন সু চি। এই বিচার কার্যক্রম থেকে সাংবাদিকদের দূরে রাখা হয়েছে। এমনকি সু চির আইনজীবীরাও মিডিয়ার সাথে কথা বলা থেকে বিরত ছিলেন। এছাড়া সু চির এই বিচার কখন শেষ হতে পারে তার কোনো ইঙ্গিতও এখন পর্যন্ত দেয়নি জান্তা।

গত জুলাইয়ে জান্তার একজন মুখপাত্র এএফপিকে বলেছিলেন, গত বছর সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কারণে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তা সমাধানের জন্য সু চির সঙ্গে জান্তা সরকারের সংলাপে বসাটা ‘অসম্ভব নয়’। জাও মিন তুন সে সময় এএফপিকে বলেন, ‘আমরা বলতে পারি না যে (সু চির সঙ্গে আলোচনা) অসম্ভব।’

আরও পড়ুন: সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য মতে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা