আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড চান গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গ্রিন কার্ড পেতে তৎপরতা শুরু করেছেন। তিনি সেখানে স্ত্রী ও পুত্রকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, গত মাস থেকেই যুক্তরাষ্ট্রে গোতাবায়া রাজাপক্ষের আইনজীবীরা তার গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদনপ্রক্রিয়া শুরু করেন। গোতাবায়ার স্ত্রী আইয়োমা রাজাপক্ষে মার্কিন নাগরিক। স্ত্রীর সূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে তাঁর। প্রক্রিয়াটি এগিয়ে নিতে কলম্বোয় তাঁর আইনজীবীরা অন্য যেসব নথি প্রয়োজন হবে সেগুলো গোছাতে কাজ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে বর্তমানে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন। ২৫ আগস্ট তিনি শ্রীলঙ্কা ফিরবেন বলে জানিয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ডে নভেম্বর মাস পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলেন। তবে সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে ৯০ বিদেশি যোদ্ধা নিহত

এদিকে, সূত্র বলেছে, দুই দিন আগে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা ফিরে আসার সিদ্ধান্ত নেন গোতাবায়া রাজাপক্ষে। প্রাথমিকভাবে তিনি থাইল্যান্ডে মুক্তভাবে ঘোরার আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে থাইল্যান্ড সরকার তাকে বাইরে যেতে নিষেধ করেছে। এ ছাড়া তার নিরাপত্তার জন্য থাইল্যান্ডের স্পেশাল ব্রাঞ্চ ব্যুরোর নিরাপত্তা কর্মকর্তারা সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা গোতাবায়াকে হোটেলের মধ্যেই থাকতে নির্দেশ দিয়েছেন। প্রতিশ্রুতিমতো স্বাধীনতা না পেয়ে গোতাবায়া তার পরিকল্পনা বদল করছেন।

অন্যদিকে, শ্রীলঙ্কায় ফিরলে গোতাবায়াকে সরকারি বাসভবন ও নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবে রনিল বিক্রমাসিংহের মন্ত্রিসভা। গত মাসে তীব্র বিক্ষোভের মুখে রাজাপক্ষে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ যান। সেখান থেকে পরে তিনি মেডিকেল ভিসা নিয়ে সিঙ্গাপুরে যান। দুবার তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। এরপর সিঙ্গাপুর আর তার ভিসার মেয়াদ না বাড়ানোয় সস্ত্রীক থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন গোতাবায়া। তৃতীয় কোনো গন্তব্য নির্ধারণ না করা পর্যন্ত সেখানে তার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা