ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক

২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে

সান নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ‌যাপন উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন তিনি।

মোদি বলেন, আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। তবেই স্বপ্নপূরণ হবে।

এই লক্ষ্যপূরণে আগামী ২৫ বছরে ‘পঞ্চপ্রাণ’ অর্থাৎ, ৫টি সংকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী। পঞ্চ সংকল্প কী কী, সে প্রসঙ্গও স্বাধীনতা দিবসের ভাষণে তুলে ধরেছেন মোদি।

তিনি বলেন, আগামী দিনে পাঁচ বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সংকল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সংকল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সংকল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।

আরও পড়ুন: আ.লীগে ছিলাম আছি থাকব

মোদি বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা