গাজায় হামলায় নিহত বেড়ে ৪৩
আন্তর্জাতিক

গাজায় হামলায় নিহত বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিন ধরে চলা ভয়াবহ হামলায় আহত হয়েছেন অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

সোমবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের বেসামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম থাকা সত্ত্বেও শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ ও আহতদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। শিবিরের সরু গলিপথ উদ্ধার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুন : পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছে রাশিয়া

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইসরায়েলের এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিশ্বের নীরবতাকে দুঃখজনক বলে অবহিত করেছেন।

এক টুইটার বার্তায় ইসরায়েলি হামলার কিছু ছবি প্রকাশ করে নাসের কানানি জানান, এগুলো হলো ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।

আরও পড়ুন : কোথায় কখন লোডশেডিং

ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করেছে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা