আন্তর্জাতিক

তুর্কি ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে দুই দফা রকেট হামলা হলো।

আরও পড়ুন: বন্দুক হামলায় নিহত ৩

তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা, সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে।

এর আগে ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো।

আরও পড়ুন: পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন

সারাইয়া আউলিয়া আদ-দাম নামের সংগঠনটি বলেছে, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভিতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।

প্রসঙ্গত, গত ২০ জুলাই কুর্দিস্তানে তুরস্কের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। এ হামলার জেরে তুর্কি ঘাঁটিতে একের পর এক রকেট হামলার ঘটনা ঘটছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা