ভয়াবহ তাপদাহে স্পেন ও পর্তুগালে ১৭০০ মানুষের মৃত্যু
আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে ১৭০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ তাপপ্রবাহে স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

শুক্রবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক দশকে চরম তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কখনো কখনো তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। এই বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

তিনি আরও বলেন, বৃদ্ধ ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে হিটওয়েভের মাত্রা বাড়তে পারে এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা সম্ভাব্য এ তাপমাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি জলবাযু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা