শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব চীনের
আন্তর্জাতিক

শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাহসিংহেকে সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

শুক্রবার (২২ জুলাই) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার পর দেশটির নতুন প্রেসিডেন্ট ও জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিং বলেন, ‘আমি বিশ্বাস করি, শ্রীলঙ্কা অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার জনগণকে তাদের প্রচেষ্টায় আমরা সাধ্যমত সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত’।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের আপত্তি খারিজ

১৯৪৮ সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। দেশটিতে বর্তমানে বিদেশি মুদ্রার রিজার্ভ বলে কিছু নেই। ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও আমদানি করতে পারছে না ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত এই দ্বীপরাষ্ট্র।

২০১৯ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শ্রীলঙ্কায় সরকার গঠন করে রাজাপাকসে ভাইয়েরা। সেই সরকারের অব্যবস্থাপনা, অযৌক্তিকভাবে কর ও রাজস্ব কাটছাঁট করা ও করোনা মহামারির কারণে দেশটির পর্যটন খাতে ধস নামায় ২০২০ সাল থেকেই চীনসহ বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেওয়া শুরু করে শ্রীলঙ্কার সরকার।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

চীনের কাছ থেকে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চীনের কাছ থেকে কমপক্ষে ৫০০ কোটি ডলার ঋণ নিয়েছে দেশটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা