আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে ৫ শতাধিক মানুষের মৃত্যু

সান নিউজ ডেস্ক: স্পেনে তাপপ্রবাহে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গত ১০ দিনে ইউরোপের এই দেশটিতে তাপপ্রবাহের কারণে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বার্তাসংস্থা এএফপি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নত করা হবে

বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বুধবার বলেছেন, স্পেনে গত ১০ দিন ধরে রেকর্ড তাপপ্রবাহ চলছে এবং এর জেরে এই সময়ের মধ্যে দেশে ‘৫০০ জনেরও বেশি লোক’ মারা গেছেন।

এএফপি বলছে, তাপপ্রবাহে প্রাণহানির বিষয়ে গত সোমবার কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রকাশিত পরিসংখ্যান উদ্ধৃত করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্প্যানিশ এই সংস্থার পরিসংখ্যানটি পূর্ববর্তী বছরের তুলনায় অতিরিক্ত মৃত্যুর সংখ্যার ওপর ভিত্তি করে তাপজনিত মৃত্যুর হিসাব বের করে থাকে।

আরও পড়ুন: বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

স্প্যানিশ এই স্বাস্থ্য ইনস্টিটিউট জোর বলেছে, তাপপ্রবাহে প্রাণহানির বিষয়ে তাদের উল্লেখ করা সংখ্যাটি একটি পরিসংখ্যানগত অনুমান এবং এটি সরকারি মৃত্যুর রেকর্ড নয়।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বুধবার বলেন, ‘পরিসংখ্যান অনুসারে, চলমান তাপপ্রবাহের মধ্যে এই ধরনের উচ্চ তাপমাত্রার কারণে ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমি নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাচ্ছি। (বিদ্যমান পরিস্থিতিতে) জলবায়ু জরুরি অবস্থা একটি বাস্তবতা।’

স্পেনসহ পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে সম্প্রতি তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। গত সপ্তাহে কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠে যায়। এর ফলে এসব অঞ্চলে বহু সংখ্যক দাবানল ছড়িয়ে পড়ে।

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি বুধবার জানায়, গত ৯-১৮ জুলাইয়ের তাপপ্রবাহ ছিল স্পেনে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ। এইএমইটি’র মুখপাত্র বিট্রিজ হারভেলা বলেছেন, ‘১৯৭৫ সালে আধুনিক রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ভৌগলিক সম্প্রসারণ এবং সময়কালের পরিপ্রেক্ষিতে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ তাপপ্রবাহ।’

তিনি আরও বলেন, এই ধরনের আরও দু’টি তাপপ্রবাহ এর আগেও দীর্ঘসময় ধরে স্থায়ী ছিল। এর একটি ২০১৫ সালের জুলাইয়ে ২৬ দিন স্থায়ী ছিল এবং অন্যটি ছিল ২০০৩ সালের আগস্টে। এটি স্থায়ী ছিল একটানা ১৬ দিন।

আরও পড়ুন: বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

অবশ্য, শুধু স্পেনেই নয়, গোটা ইউরোপজুড়েই চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, যুক্তরাজ্য, পর্তুগাল, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে। বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভয়াবহ তাপপ্রবাহের কারণে গত দুই সপ্তাহে পর্তুগালে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে গত সোমবার গরমের জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। মঙ্গলবার দেশটিতে কোনো কোনো এলাকার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। বুধবার তা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা করা হয়। অবশ্য অন্য বছরগুলোতে এসময় যুক্তরাজ্যের গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রির মধ্যে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা