আন্তর্জাতিক

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। সোমবার (১১ জুলাই) সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এই কাজ চলবে ১০ দিন। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরটির খবরে বলা হয়, গত মাসে, রাশিয়ান এনার্জি জায়ান্ট কানাডা থেকে একটি মেরামতকৃত টারবাইন সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। এ কারণে অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পাইপের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমানো হয়েছিল।

আরও পড়ুন: দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

সাম্প্রতিক বছরগুলোতে নর্ড স্ট্রিমের মাধ্যমে সরবরাহে রক্ষণাবেক্ষণ-সম্পর্কিত গ্যাসের ঘাটতি ইউক্রেন বা পোল্যান্ডের মাধ্যমে পূরণ করা হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া; পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা