ছবি : সংগৃহিত
বিজ্ঞান

নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল আবিষ্কার

সান নিউজ ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে আবিষ্কৃত হয়েছে দক্ষিণ গোলার্ধে পূর্বে অজানা একটি প্রজাতির তৃণভোজী ডাইনোসরের দেহাবশেষ। এটি ডাকবিল ডাইনোসর প্রজাতির পরিসর সম্পর্কে দীর্ঘকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা পাল্টিয়ে দিয়েছে।

আরও পড়ুন: মস্তিষ্কের ও মেরুদণ্ডের ডিজিটাল সংযোগ

শুক্রবার (১৭ জুন) বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।

দৈর্ঘ্যে চার মিটার (১৩ ফুট) এবং এক টন ওজনের গনকোকেন ন্যানোই (দেখতে বন্য রাজহাঁসের মতো) ৭২ মিলিয়ন বছর আগে চিলির প্যাটাগোনিয়ার একেবারে দক্ষিণে বাস করত।

চিলি বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিজ্ঞান (প্যালিওন্টোলজিক্যাল) নেটওয়ার্কের পরিচালক আলেকজান্ডার ভার্গাস বলেন, ‘এগুলো ছিল সরু-সুদর্শন তৃণভোজী ডাইনোসর, যা উচ্চতায় এবং সমতলে গাছপালা থেকে খাদ্য গ্রহণ করতে পারতো এবং এ জন্য সহজেই দ্বিপদ এবং চতুর্পদী ভঙ্গি গ্রহণ করতে পারতো।’

আরও পড়ুন: ওমিক্রনের চেয়েও বেশি সংক্রমক ‘এক্সই’

রাজধানী সান্তিয়াগোতে গবেষণা জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

আবিষ্কারটি প্রমাণ করে যে চিলির প্যাটাগোনিয়া অত্যন্ত প্রাচীন প্রজাতির হ্যাড্রোসরের আশ্রয়স্থল ছিল। ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগে উত্তর আমেরিকা, এশিয়া এবং ইউরোপে প্রচলিত ডাকবিল (হাঁসের মতো) ডাইনোসর প্রজাতি বাস করতো।

প্রত্যন্ত দক্ষিণের ভূমিতে তাদের উপস্থিতি বিজ্ঞানীদের অবাক করেছে জানিয়ে ভার্গাস বলেন, তাদের ‘বুঝতে হবে কিভাবে তাদের পূর্বপুরুষরা সেখানে এসেছিলো।’

আরও পড়ুন: চীনের তৈরি কৃত্রিম সূর্য: তাপ আসল সূর্যের পাঁচ গুণ

গনকোকেন ন্যানোই, চিলিতে আবিষ্কৃত ডাইনোসরের পঞ্চম প্রজাতি, প্রকৃতপক্ষে ২০১৩ সালে পাওয়া গিয়েছিল, দীর্ঘ এক দশক পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই শেষে তারা আবিস্কারের এই ঘোষণা দেন।

এই অঞ্চলের প্রথম ও আদি অধিবাসীদের তেহুয়েলচে ভাষা থেকে গনকোকেন নামটি এসেছে, এর অর্থ ‘বন্য হাঁস বা রাজহাঁসের মতো।’তথ্যসূত্র: বাসস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা