জাতিসংঘ
আন্তর্জাতিক

জাতিসংঘের কার্যক্রমে বাংলা ভাষা

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের কার্যক্রমে যোগ হচ্ছে বাংলা ভাষা। তবে দাফতরিক ভাষা হিসেবে নয়, অদাফতরিক হিসেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। দ্য প্রিন্ট’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা ইস্যু নিয়ে ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক

এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

শুক্রবার (১০ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর ভারতের উপস্থাপিত ওই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, রুশ, স্প্যানিশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। হিন্দি, বাংলা এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

আরও পড়ুন: সাবেক এমপি’র বাড়িতে হামলা

বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া। সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।

তিনি বলেছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা