আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে হুমকি
আন্তর্জাতিক

আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : আজিয়ান সাগরের দ্বীপসমূহ থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে গ্রিসকে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। প্রতিবেশী দেশকে তিনি হুমকি দিয়ে বলেছেন, ‘আমি মজা করছি না’।

আরও পড়ুন : কলকাতায় উপদূতাবাসের সামনে গুলিতে নিহত ২

বৃহস্পতিবার (৯ জুন) ‘EFES-টু থাউজেন্ড টোয়েন্টি টু’ নামের সামরিক বাহিনীর এক মহড়ায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বার্তা সংস্থা এপি এই তথ্য জানান।

তুরস্ক দাবি করেছে, চুক্তি ভঙ্গ করে গ্রিস আজিয়ান সাগরের দ্বীপসমূহে অস্ত্র মোতায়েন করছে। কিন্তু গ্রিসের কাছে এ দ্বীপগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে তারা কোনো ধরনের সামরিক স্থাপনা তৈরি করবে এ শর্তে।

তবে গ্রিস দাবি করছে, তুরস্কের কাছে অবস্থিত দ্বীপসমূহ অরক্ষিত রাখা যায় না।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

গ্রিসকে হুমকি দিয়ে এরদোগান বলেন, আমরা গ্রিসকে আমন্ত্রণ জানাচ্ছি সেই দ্বীপগুলোতে অস্ত্র মজুদ বন্ধ করুন, যেটি একটি বেসামরিক স্থান। আপনারা আন্তর্জাতিক চুক্তি মেনে চলুন।

এরপর এরদোগান বলেন, আমি মজা করছি না। আমি সিরিয়াসলি কথা বলছি। এই জাতি (তুরস্ক) বদ্ধপরিকর।

এদিকে তুরস্ক ও গ্রিস দুটি দেশই ন্যাটো জোট ভুক্ত। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক বেশ খারাপ। গত ৫০ বছরের মধ্যেই তিনবার দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। সর্বশেষ ১৯৯৬ সালে একটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে দুই দেশ মুখোমুখি অবস্থান নেয়।

আরও পড়ুন : ‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

গ্রিসকে আরও হুমকি দিয়ে এরদোগান বলেন, আমরা গ্রিসকে সতর্ক করছি স্বপ্ন, বিবৃতি ও সেসব কার্যক্রম থেকে দূরে থাকুন যেগুলোর জন্য দুঃখ করবেন। একশ বছর আগে যেমনটি দুঃখ করেছিলেন।

প্রায় ১০০ বছর আগে তুরস্কের ওপর হামলা চালিয়েছিল গ্রিস। প্রায় তিন বছর গ্রিকদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করে তুরস্ক।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা