রকেট হামলা (ছবি:সংগৃহীত)
আন্তর্জাতিক

সিরিয়ায় রকেট হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর আনজারা শহরে সেনাবাহিনীর একটি বাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় ১০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৩ মে) এই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র রামি আবদেল রহমান এএফপিকে জানান, আলেপ্পোর আনজারা এলাকায় হামলার শিকার হয় বাসটি।

হামলাকারীরা অ্যান্টি-গাইডেড রকেট জাতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছেন রামি আবদেল রহমান।

সিরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও আলেপ্পোর সবচেয়ে বড় সশস্ত্র দল হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নিজেদের টেলিগ্রাম চ্যানেলে ইতোমধ্যে হামলায় পুড়ে যাওয়া সেই বাসের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। তবে সরাসরি ওই হামলার দায় এ পর্যন্ত স্বীকার করেনি কোনো ব্যক্তি কিংবা সংগঠন।

এদিকে, এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বিমান হামলা চালায় রাশিয়া। তবে এতে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন: দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

সিরিয়ার অপর এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, নিহত এসব সেনা সদস্যদের সবাই শিয়া সম্প্রদায়ের ছিলেন এবং তাদের বাড়ি ছিল নুবল ও জাহরা শহরে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা