আন্তর্জাতিক

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০ জনের বেশি মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই ভবনে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে আগুন। এখন উদ্ধার অভিযান চলছে। ভবনটির সবকটি ফ্লোর তল্লাশি করা হচ্ছে।

কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আগুনে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা