ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দাবদাহে আকাশ থেকে পড়ছে পাখি

সান নিউজ ডেস্ক: কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। ভারতে বইছে তীব্র দাবদাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে। রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল

বৃহস্পতিবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।

আহমেদাবাদের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি পশু হাসপাতালের চিকিৎসকারা বলেছেন, গত কয়েক সপ্তাহে তারা হাজার হাজার পাখির চিকিৎসা করেছেন। তাছাড়া উদ্ধারকারীরা প্রতিদিন আকাশের বেশি ওপরে উড়ে এমন কয়েক ডজন পাখি নিয়ে আসছেন বলেও জানান তারা।

মনোজ ভাবসার বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের পরিস্থিতি বেশি খারাপ। এই সময়ে প্রচণ্ড তাপদাহে আক্রান্ত পাখির সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। মনোজ এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন ও ট্রাস্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

আরও পড়ুন: চীনে ১১৩ যাত্রী নিয়ে প্লেনে আগুন

বুধবার ট্রাস্ট পরিচালিত হাসপাতালের পশু চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানো ও সিরিঞ্জ ব্যবহার করে মুখে পানি দিতে দেখা গেছে।

গুজরাটের স্বাস্থ্য কর্মকর্তারা তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক ও অন্যান্য তাপ-সম্পর্কিত রোগের জন্য হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা