ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১১
আন্তর্জাতিক

ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আরও পড়ুন : ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভ।

পুলিশ জানিয়েছে, রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কমপক্ষে ১১ জন।

তারা আরও জানায়, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল।

আরও পড়ুন : ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে: রেলমন্ত্রী

বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শ হয় ৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন শিশু। এছাড়া আহত আরও তিনজনকে চিকিৎসার জন্য থানজাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৬ লাখ

অন্যদিকে ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১০ জন।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা