যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

রুশ সীমান্তে মার্কিন সেনা মোতায়েন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার সীমান্তে ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে। বাইডেন জোর দিয়ে বলেছেন যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন তাতে তিনি বিজয়ী হবেন না।

আরও পড়ুন: রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ

হাউস ডেমোক্র্যাটিক ককাসের সদস্যদের শুক্রবার (১১ মার্চ) উদ্দেশে তিনি বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।

বাইডেন জানান, রাশিয়ার সীমান্তবর্তী দেশ লাটভিয়া,এস্টোনিয়া, লিথুনিয়া ও রোমানিয়ায় ওই মার্কিন সেনাদের পাঠানো হয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলেও জানান বাইডেন।

বাইডেন আরও বলেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে।

তিনি বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

রাশিয়ার অনুরোধে ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার (১১ মার্চ ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইউক্রেনে লাখ লাখ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, পাশাপাশি গোয়েন্দা তথ্য দিচ্ছে।

কিন্তু বাইডেন আবারও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী সেখানে যুদ্ধ করবে না।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে-রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।

এদিকে, শুক্রবার (১১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি রুশ মায়েদের প্রতি তাদের সন্তানদের ইউক্রেনে যুদ্ধে না পাঠানোর অনুরোধ করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ফল আলোচনার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে সেনারা। প্রতিনিয়ত ট্যাংক ও কামানে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

যুদ্ধের সর্বশেষ চিত্র নিয়ে শনিবার (১২ মার্চ) সিএনএন, বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা