আন্তর্জাতিক

ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত

সান নিউজ ডেস্ক: বুধবার (২ মার্চ) রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য তুলে ধরেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে হতাহতের তথ্য জানালো রাশিয়া।

এসময় মেজর জেনারেল ইগর কোনাশেনকভ ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীর ‘বহু সেনা’ হতাহতের তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। একইসঙ্গে নিহত ও আহত রুশ সেনাদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন: ‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’ ভাইকে বলেছিলেন হাদিসুর

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রুশ সেনাদের অভিযানে ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। এছাড়া ৫৭২ ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রুশ সেনাবাহিনী।

তবে ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার চার হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। অসংখ্য সেনা সদস্য আহত এবং বেশ কিছু সেনা আটক হয়েছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এছাড়া রাশিয়ার অভিযানে দুই হাজারের বেশি ইউক্রেনের সাধারণ মানুষ নিহত হয়েছে। তবে এসব তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত রাশিয়ার অভিযানে ইউক্রেনের ১৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৩ জন শিশু রয়েছে।

আরও বলা হয়েছে, রাশিয়ার অভিযানের কারণে গত এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ। যুদ্ধে জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বোমার আঘাতে কাঁপছে ইউক্রেন

টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনে থাকা লোকজনের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা বলেন।

বিবিসির প্রতিবেদক লেউইস গুডঅল জানান, ২০১৫ সালে শরনার্থী সঙ্কটের সময় ১৩ লাখ শরনার্থী হয়েছিল ইউক্রেন থেকে। আগামী এক সপ্তাহেই এই সংখ্যা পেরিয়ে যেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা