১২ রুশ কূটনীতিক বহিষ্কার
আন্তর্জাতিক

১২ রুশ কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ান মিশনের ১২ জন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে ।

সোমবার ( ১ মার্চ) গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পঞ্চম দিনে মার্কিন প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

মার্কিন মিশন জাতিসঙ্ঘে এক বিবৃতিতে বলেছে, তাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন রুশ কূটনীতিকরা।

মিশন আরো জানিয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত ‘কয়েক মাস ধরে উন্নয়নশীল’ এবং ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থার হোস্ট হিসেবে জাতিসঙ্ঘের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে নেয়া হয়েছে।

রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেন জিয়া অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, মার্কিন সরকার সব সময় এটা করে। যখন তারা কাউকে অনাস্থাভাজন দূত হিসেবে ঘোষণা করে তখন তারা এ অজুহাত দেখায়। এটাই তাদের একমাত্র ব্যাখ্যা।

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রিচার্ড মিলস বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রুশ কূটনীতিকরা দায়িত্ব ও বাধ্যবাধকতা অনুসারে কূটনীতিক হিসেবে তারা এমন কার্যকলাপে নিযুক্ত ছিলেন যা তাদের উচিত নয়।

প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের চলমান সংঘাতের অবসানে বেলারুশে রাশিয়া-ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছিলো গতকাল।

গতকাল সোমবার( ২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়ে।

আরও পড়ুন:বিমা হয়রানি বন্ধ করতে হবে

এদিকে, অবিলম্বে ‘যুদ্ধবিরতি’ এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায় রাজধানী কিয়েভ।

আরও পড়ুন: ‘বাংলার সমৃদ্ধি’ ফেরা অনিশ্চিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জোনাহ হুল পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রয়েছেন। রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝে শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা কোথায় গিয়ে পৌঁছবে সে বিষয়ে আগাম ধারণা করা কঠিন বলে তিনি মন্তব্য করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা