সেনা বহর দেখা গেছে শত শত ট্যাংক ও কামান (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

দীর্ঘ ৪০ মাইল রুশ সেনাবহর

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ নিয়ে আলোচনা শুরু হলেও যুদ্ধ থেমেনি। উল্টো স্যাটেলাইট চিত্রে রাজধানী কিয়েভের পথে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ একটি সেনাবহর দেখা গেছে। এর মধ্যে আছে শত শত ট্যাংক ও কামান।

এদিকে সোমবার বিকেলে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশের এক সীমান্ত শহরে আলোচনায় বসেন।

তাদের আলোচনা বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়, আগামী কয়েকদিনের মধ্যে ফের সংলাপে বসবে দুই পক্ষ। আলোচনা চলার সময়ও কিয়েভ এবং খারকিভ শহরে যুদ্ধ তৎপরতা চলছিল। এর মধ্যে রবিবার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রকেট হামলায় অনেক বেসামরিক মানুষের প্রাণহানি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানোয় রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলার কথা বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু

অপরদিকে রাজধানী কিয়েভের মানুষ দুইদিনের কারফিউ শেষ হওয়ায় কেনাকাটাসহ বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন। তবে রাতে ফের গোলা এসে পড়তে থাকায় তাদের আবারও পাতাল রেলস্টেশনসহ ভূগর্ভস্থ আশ্রয়ে ছুটতে হয়েছে।

সূত্র: বিবিসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা