৫ হাজারের অধিক রুশ সেনা নিহত
আন্তর্জাতিক

৫ হাজারের অধিক রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সামরিক আগ্রাসনের শুরু থেকে ইউক্রেনে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক সাইট ফেসবুক পেইজে দেয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ওই পোস্টে বলা হয়, চলমান গত ৫ দিনের সামরিক অভিযানে এ পর্যন্ত রুশ বাহিনীর ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।

যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি, তবে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, অভিযানের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া।

বিবিসি এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকারও করেছেন, তবে নিহত সেনাদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য তারা দেননি।

এদিকে এক বিবৃতিতে জাতিসংঘ সোমবার জানিয়েছে, গত ৫ দিনের হামলায় ইউক্রেনে এ পর্যন্ত ৯৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুন: জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে ৩ গুণ

প্রসঙ্গত, দীর্ঘ ২ মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির আহ্বান ইউক্রেনের

রুশ প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি তিন দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী। ইতোমধ্যে ইউক্রেনের কয়েকটি শহর রুশ বাহিনীর দখলে চলে গেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা