ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

পুতিনকে জুডো ফেডারেশন থেকে বরখাস্ত

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে ভ্লাদিমির পুতিনকে বরখাস্ত করেছে।

ব্ল্যাক বেল্টধারী পুতিনের ওপর সম্প্রতি আরোপ করা ‘নিষেধাজ্ঞার’ কারণে রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গর্ভনিং বডি এই ঘোষণা দেয় বলে বিবিসি ও এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। নিজেকে ফিট রাখার জন্য পুতিনের প্রিয় জুডো ও আইস হকি।

একজন দক্ষ জুডোকা পুতিন ২০১৪ সালে অষ্টম ড্যানে ভূষিত হয়েছিলেন। এটি জুডোর সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভাইজার ২০১৪ সালে পুতিনকে ‘জুডোর নিখুঁত প্রতিনিধত্বকারী’ হিসেবে প্রশংসা করেছিলেন।

আরও পড়ুন: রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট পদ থেকে পুতিনের এই বরখাস্তের সিদ্ধান্ত দেশটির ওপর আরোপ করা সর্বশেষ ক্রীড়া নিষেধাজ্ঞা। ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞার অংশ হিসেবে সেপ্টেম্বরে সোচিতে অনুষ্ঠিতব্য ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সও বাতিল করা হয়েছে।

অন্য দিকে, হামলার চতুর্থ দিনেও ইউক্রেনে রাশিয়ার মধ্যে চলছে তীব্র লড়াই। ইউক্রেন দাবি করেছে যে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ

রাশিয়ার এমন আগ্রাসনের জবাবে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ার বহু আর্থিক সংস্থা এই নিষেধাজ্ঞায় পড়েছে। এবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন খোদ পুতিনও। যার সবশেষ নজির জুডোতে তার নিষিদ্ধ হওয়া। পুতিনের জুডোপ্রীতি কারও অজানা নয়।

৬৯ বছর বয়সী এই রাশিয়ান প্রেসিডেন্ট জুডোতে ব্ল্যাকবেল্টধারী। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সান্মানিক সভাপতির পাশাপাশি তিনি সংস্থার শুভেচ্ছাদূতও। কিন্তু ইউক্রেনে হামলার ঘটনায় তাকে সরিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে আগামী ২০-২২ মে রাশিয়ার কাজানে যে জুডোর গ্র্যান্ড স্ল্যাম হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা