আন্তর্জাতিক

রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত

সান নিউজ ডেস্ক: হামলার চতুর্থ দিনেও ইউক্রেনে রাশিয়ার মধ্যে চলছে তীব্র লড়াই। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে যে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। ২৭টি প্লেন ধ্বংস করা হয়েছে। ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন তারা।

এছাড়া, রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বেশ কয়েকটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন সরকার রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরোধ ব্যবস্থাকে ইউরোপের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই হিসাবে তৈরি করছে। ফেসবুকে দেওয়া পোস্টে, প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সৈন্য, পুলিশ, চিকিৎসাকর্মী এবং অস্ত্র হাতে নেওয়া বেসামরিক লোকদের প্রশংসা করেছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, যারা দুই ঘণ্টার মধ্যে কিয়েভ দখলে নিতে চেয়েছিল, তারা কই? তাদের দেখতে পাচ্ছি না। রেজনিকভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী এবং দেশটির জনগণ ছাড়া, ইউরোপ কখনই নিরাপদ হবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা