আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মুকেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক :

প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় জায়গা করে নিলেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। একমাত্র এশিয়ান ধনকুবের হিসেবে শীর্ষ ধনীর তালিকায় স্থান করে নেন তিনি।

সোমবার (২২ জুন) প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্কে এমন তথ্য দেখা গেছে।

ওরাল কর্পের ল্যারি এলিসন ও ফ্রান্সের ফ্র্যাংকয়েস বেটেনকোর্ট মায়েরকে পেছনে ফেলে ৬৪.৫ বিলিয়ন (৬ হাজার ৪৫০ কোটি ডলার) নিয়ে সেরাদের তালিকায় ৯ নম্বরে উঠে আসেন মুকেশ।

জুনের শুরুতেই মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজেদের ঋণমুক্ত ঘোষণা করে। মার্চের শেষে তাদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১.৬ ট্রিলিয়ন রূপি (২১ বিলিয়ন ডলার)।

ব্লুমবার্গ ইনডেক্সের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনীদের প্রথম পাঁচজনের চারজন মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৬ হাজার ৪০০ কোটি ডলার নিয়ে এ তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শীর্ষে রয়েছেন।

১০ হাজার ৯৯০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন তৃতীয় স্থানে।

ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট রয়েছেন চতুর্থ স্থানে। এরপর রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট। সূত্র- সিএনএন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

পিরোজপুর শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা