ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

বন্যা-ভূমিধসে নিহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোয় প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জন প্রাণ হারিয়েছেন।

উদ্ধারকাজ এখনো চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো।

মঙ্গলবার দেশটির পেট্রোপোলিস শহরে মাত্র তিন ঘণ্টায় ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টিপাতের পর থেকে এ দুর্যোগের শুরু। ওই এলাকায় আগের ৩০ দিন মিলিয়েও এত বৃষ্টিপাত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূমিধসে অনেক বাড়ি-গাড়ি ভেসে যেতে দেখা গেছে। পেট্রোপোলিস ও এর আশপাশের এলাকাগুলো বন্যায় থইথই।

রাশিয়া সফররত ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এক টুইটে বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে পর্যাপ্ত সহায়তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে পেট্রোপোলিস শহর কর্তৃপক্ষ। তথ্যসূত্র- আল জাজিরা

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা