ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

কুয়ায় পড়ে নারী ও শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে একটি রাজ্য বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনাক্রমে কুয়ার মধ্যে পড়ে গিয়ে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির উত্তর প্রদেশ রাজ্যের পূর্বাঞ্চলীয় কুশিনগর জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, বুধবার রাতে কুশিনগর জেলার একটি নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে একটি কুয়ার পাড়ে বাঁধানো জায়গার উপর বসেছিলেন বেশ কয়েকজন নারী অতিথি।

বেশ কয়েকজন একসঙ্গে বসায় স্ল্যাব ও কুয়ার পাড় প্রচণ্ড চাপে হুড়মুড় করে ভেঙে পড়ে। কুয়ায় পড়ে যান অন্তত ১৫ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় মোদি বলেন, উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি।
তথ্যসূত্র- এনডিটিভি, আনন্দবাজার

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা