ইসরাইলী সেনা ফাইল ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ জন ফিলিস্তিনি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় নাবলুস শহরে এ হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাতহতের ঘটনাটি ঘটে।

ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নাবলুস শহরে একটি গাড়িতে সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।

নিহতরা হলেন:

আশরাফ মুবাস্লাত,

আদহাম মাবরুকা ও

মোহাম্মদ দাখিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, ৩ জন ফিলিস্তিনি ওই গাড়িটিতে ছিলেন। হঠাৎ গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। সেখানে ১ মিনিটেরও বেশি সময় ধরে গুলি শব্দ পাওয়া যায়।

তিনি আরও জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা দেখেন যে ৩ জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ।

এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে দায়ী করছে।

প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার, পশ্চিম তীরে ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের কাজ করছে। ২ হাজারের বেশি বাসিন্দা থাকবে সেখানে।

গত বছরের আগস্ট মাসে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযান, আটক ৫৭

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি।

পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা