আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে নেপালের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পশ্চিম সীমান্তে হস্তক্ষেপের মতো বড় অভিযোগ আনা হয়েছে চীনের বিরুদ্ধে। এই প্রথম কাঠমান্ডুর পক্ষ থেকে চীনের বিরুদ্ধে এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হল। নেপাল সরকারের ফাঁস হওয়া একটি প্রতিবেদনে এ অভিযোগ আনা হয়েছে।

নেপাল সরকার ওই প্রতিবেদন তৈরি করে গত সেপ্টেম্বরে। সেখানে দাবি করা হয়, নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা হুমলায় তাদের ভূখণ্ডে হস্তক্ষেপ করছে চীন।

ফাঁস হওয়া এই প্রতিবেদনের বিষয়ে নেপাল সরকারের বক্তব্য জানতে চাইলে কোনো জবাব পায়নি তারা। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে কাঠমান্ডুতে চীনের দূতাবাস।

আরও পড়ুৃন: বিজেপির নতুন চমক অভিনেতা হিরণ

সম্প্রতি নেপাল সরকারের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব কমেছে। বিশেষ করে দক্ষিণের বড় প্রতিবেশী ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে উত্তরের বড় প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছে কাঠমান্ডুর নীতি নির্ধারকরা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে নেপাল সরকারের ওই প্রতিবেদনের তথ্য ঠিক হলে তা বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওই প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

নেপাল ও চীনের মধ্যে ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার পুরোটাই হিমালয় পর্বতমালায়। ১৯৬০ এর দশকের শুরুর দিকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তির মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুৃন: ক্রিকেটার খালেদ মাসুদের জন্মদিন

এর বেশিরভাগ অংশই দুর্গম প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং দুই দেশের মধ্যে এক কিলোমিটার দূরত্ব রেখে বসানো পিলার দিয়ে চিহ্নিত করা। ফলে সীমান্ত ঠিক কোন অংশে তা নির্ণয় করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা