আন্তর্জাতিক

চলে গেলেন বাংলা কমিকসের জনক দেবনাথ

না ফেরার দেশে চলে গেছেন বাংলা কমিকসের জনক নারায়ণ দেবনাথ (৯৬)। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর- আনন্দবাজার পত্রিকা।

গত ২৪ ডিসেম্বর তাকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির বিভিন্ন সমস্যা বাড়ছিল। রক্তে অক্সিজেনের মাত্রাও কমছিল। স্বাস্থ্যের বিপজ্জনক অবনতি হওয়ার কারণে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না নারায়ণ দেবনাথের।

১৯২৫ সালে হাওরার শিবপুরে জন্ম গ্রহণ করেন নারায়ণ দেবনাথ। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল দেখার মতো। স্কুলের পাঠ চুকিয়ে তিনি আর্ট কলেজে ভর্তি হয়ে যান। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে বন্ধ হয়ে যায় আর্ট কলেজে পড়া। পরে কয়েকটি বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ করেন তিনি।

বাংলা চিত্রকাহিনি বা কমিকসের এ প্রাণপুরুষের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা