আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মুদি দোকানে পণ্য সংকট চরমে

আন্তর্জাতিক ডেস্ক: শীতকালীন ঝড় ও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মুদি দোকানগুলোতে। সরবরাহ সংকটের ফলে দেশটির মুদি দোকান বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে নেই পর্যাপ্ত পণ্য। ওমিক্রনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেক কর্মী।

এরই মধ্যে তুষারপাতে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্য। এমন পরিস্থিতিতে দেশটির দোকানগুলোতে পণ্যের যে ঘাটতি দেখা দিয়েছে তা আরও দীর্ঘায়িত হতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষের ওপর শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দেশটির ৩৩টি রাজ্যে এই সতর্কতা কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কমপক্ষে ১১টি আবহাওয়া সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার এসব এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট।

করোনার নতুন ধরনে বিপর্যস্ত দেশটিতে হঠাৎ এমন বিরূপ আবহাওয়ায় ভেঙে পড়েছে পণ্যের সরবরাহ ব্যবস্থা। মুদি দোকানগুলোতে ঘাটতি দেখা গেছে মাংস, দুধ, জুস, স্যুপের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের।

কর্নেল ইউনিভার্সিটির ডাইসন স্কুল অব অ্যাপ্লাইড ইকোনমিক্সের খাদ্য বিপণনের অধ্যাপক মিগুয়েল গোমেজ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রত্যেক বছরই ভোক্তারা খাদ্য মজুদ করে। তাছাড়া এ বছর সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। দোকানগুলোতে অনেক পণ্যেরই সংকট দেখা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা