আন্তর্জাতিক

সৌদিতে ওমরাহ পালনে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। কর্তৃপক্ষ বলছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। সম্প্রতি জারি করা এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা দেশটিতে ৩০ দিন থাকার অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদের কিছু শর্তও পূরণ করতে হবে বলে সৌদির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এছাড়া স্বাস্থ্য অ্যাপ তাওয়াক্কলনায় টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির ওকাজ পত্রিকা বলছে, বিদেশি মুসলমানরা ৩০ দিনের অবস্থানের মধ্যে সর্বোচ্চ তিনবার ওমরাহ পালন করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।

গত মাসে ঘরে এবং বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে সৌদি আরব। সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা