ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান: জাতিসংঘ

সাননিউজ ডেস্ক: তালেবান শাসন ক্ষমতায় আসার পর আফগানিস্তানের জনগণ মানবিক ও আর্থিক সংকটে পড়ে; এই দুরাবস্থা প্রতিদিন বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস হুঁশিয়ার করে বলেছেন, লাখ লাখ আফগান মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে।

কাতারভিত্তিক গণদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

আলজাজিরা জানায়, আফগানিস্তানের বিদ্যমান বিপর্যয়কর পরিস্থিতি ঠেকানোর জন্য জাতিসংঘের যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা আবেদন রয়েছে, সেটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবদান রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

জাতিসংঘের মহাসচিব জানান, এছাড়া আফগানিস্তানকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে দেশটির বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে অচলাবস্থা থেকে কাটিয়ে জোরেশোরে চালু করতে হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের আন্তেনিও গুতেরেস জানান, হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত সম্পদ, উভয়ই আফগানিস্তানের জনগণের জন্য প্রাণঘাতী বিষয়। আর তাই মানুষের জীবন ও বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করা থেকে বাধা দেয় এমন নিয়ম ও শর্তগুলো এই ধরনের জরুরি পরিস্থিতিতে স্থগিত করতে হবে।

আফগানিস্তান এমনিতেই যুদ্ধের কারণে দশকের পর দশক ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। গত বছরের গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। দেশটিতে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি, তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ অভুক্ত থাকতে হতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা